ঈদের পর আবার ওএমএস শুরু

খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) আজ রোববার থেকে আবার শুরু হয়েছে। ঢাকা মহানগরসহ সাতটি বিভাগীয় শহর এবং শ্রমঘন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় এ কর্মসূচি চলছে। প্রতি কেজি চালের দাম আগের মতোই ২৪ টাকা রাখা হচ্ছে। একজন ক্রেতা একসঙ্গে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন এ কর্মসূচি চালু থাকবে। প্রত্যেক ডিলার দিনে তিন টন চাল ট্রাকে করে বিক্রি করবেন।
ঈদুল ফিতরের ছুটির জন্য গত ২৯ আগস্ট থেকে ওএমএস কর্মসূচি স্থগিত রাখা হয়। রমজান উপলক্ষে গত ২৪ জুলাই এ কার্যক্রম শুরু হয়।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1