আসছেন না মমতা

মমতা ব্যানার্জি

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আসন্ন বাংলাদেশ সফরে আসছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ রোববার সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে এ কথা জানিয়েছে।
সূত্র জানায়, তিস্তার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তি হবে, তাতে পশ্চিমবঙ্গের স্বার্থ বিঘ্নিত হবে—এমন আশঙ্কা থেকেই মমতা ব্যানার্জি বাংলাদেশে আসছেন না।
আগামী মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকা আসছেন মনমোহন সিং। মমতা ছাড়াও মনমোহন সিংয়ের সঙ্গে আরও চারজন মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসার কথা।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1