ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি সই হলে আসাম লাভবান হবে: তরুণ গগৈ

ভারতের আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে দুই দেশের প্রস্তাবিত সীমান্ত চুক্তি সই হলে আসাম লাভবান হবে। বাংলাদেশের চেয়ে আসামই বেশি ভূমি পাবে।
গতকাল শুক্রবার সাংবাদিকদের আসামের মুখ্যমন্ত্রী এ কথা বলেন।
আসাম ট্রিবিউনের খবরে বলা হয় তরুণ গগৈ বলেছেন, আসাম অংশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত চিহ্নিত করা নেই। কিন্তু ইন্দিরা-মুজিব চুক্তি এ ক্ষেত্রে একটি ভিত্তি হতে পারে। সেটিকে ধরে এমনভাবে কাজ করা যায়, যাতে দুই দেশই লাভবান হয়। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের সঙ্গে ট্রানজিট উন্মুক্ত হলে আসাম অর্থনৈতিকভাবে লাভবান হবে।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1