বাংলাদেশ-ভারত সমস্যার সম্মানজনক সমাধানের আশা বিএনপির

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যকার সমস্যাগুলোর সম্মানজনক সমাধান হবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি। আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের কারামুক্তি দিবসের দোয়া মাহফিল শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
এবিসি রেডিওতে প্রচারিত খবরে মির্জা ফখরুল বলেন, বাণিজ্য ঘাটতিসহ দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ের সুরাহা করতে হবে। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তিস্তার পানিবণ্টন চুক্তির মাধ্যমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1