প্রেসিডেন্ট ওবামা পরিবহন বিল এর মেয়াদ সম্প্রসারনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানাচ্ছেন

যুক্তরাষ্ট্রের ১০ লক্ষ কর্মী যাতে চাকরী না হারায় সে জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবহন বিল এর মেয়াদ সম্প্রসারন করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানাচ্ছেন।

শনিবার প্রেসিডেন্ট ওবামা তার সাপ্তাহিক ভাষণে বলেন সেপ্টেম্বারের মধ্যে কংগ্রেস যদি পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে রাস্তা ঘাট এবং সেতু নির্মানের প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যাবে এবং তাতে কর্মীরা চাকরী হারাবে।

কংগ্রেস একই ধরনের পরিবান বিল এর আগে ৭ বার অনুমোদন করেছে কিন্তু প্রেসিডেন্ট বলেন বর্তমানের আইন প্রস্তাবের ক্ষেত্রে রাজনৈতিক চালের দরুন কার্যব্যবস্থা গ্রহন করতে দেরি হচ্ছে।

প্রেসিডেন্ট ওবামা কর্মসংস্থান বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আগামী বৃহষ্পতিবার কংগ্রেসের যুগ্ম অধিবেশনে একটি প্রস্তাব উথ্থাপন করবেন।

রিপাবলিকানদের তরফে কংগ্রেসম্যান বব গুডল্যাট সাপ্তাহিক ভাষণ দেন।

তিনি বলেন মি ওবামার কংগ্রেসে আসন্ন ভাষণে বাজেটে ভারসাম্য আনার সংশোধনীর প্রতি কংগ্রেসের সমর্থন দানের আহ্বান জানানো উচিত্।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1