নথিপত্রে লিবিয়ার সঙ্গে সিআইএ, এমআইসিক্স ও অন্যান্যদের সংযোগের বিষয়ে তথ্য

লিবিয়ায় যে সব নথিপত্র পাওয়া গেছে তাতে দেখা গেছে বলে খবরে প্রকাশ যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে গাদ্দাফি সরকারের কতটা সহযোগিতা ছিল বিশেষ ভাবে সন্দেহভাজন সন্ত্রাসীদের খুঁজে পাবার ব্যাপারে।

হিউমান রাইটস ওয়াচ সংগঠনের গবেষকরা শুক্রবার ওই সব নথিপত্র উদঘাটন করেন যখন তারা ত্রিপোলিতে একটি পরিত্যাক্ত অফিস ভবন পরিদর্শন করছিলেন। লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান এবং গাদ্দাফির ঘনিষ্ট সহকর্মী মুসা কুসা ওই দফতরটি ব্যবহার করতেন। নথিপত্রের সত্যতা যাচাই করা হয়নি এখনও।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1