যানজট কমাতে চীনের একটি উদ্যোগ

যানজট মোকাবিলায় হিমশিম খাচ্ছে চীনের বেইজিং কর্তৃপক্ষ। দিনের ব্যস্ত সময়ে চারদিকে চোখে পড়ে শুধু গাড়ি আর গাড়ি। যানজটের অসহনীয় কষ্ট থেকে মুক্তি পেতে নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে চীন। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর কিছু সড়কে গাড়ি চালাতে হলে নির্দিষ্ট অঙ্কের ফি দিতে হবে চালককে। কর্তৃপক্ষ মনে করছে, এতে জনগণ ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনে যাতায়াতে উত্সাহিত হবে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়, কোন সড়কে গাড়ি চালাতে কত ফি দিতে হবে—সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তা ছাড়া এ অর্থ কীভাবে সংগ্রহ করা হবে, সে সম্পর্কেও পরিষ্কার কিছু…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1