ঈদের আনন্দ সারা দেশে

বিপুল আনন্দ-উত্সবের মধ্য দিয়ে সারা দেশে আজ বুধবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগির পর এ ধর্মীয় উত্সব সারা দেশের মানুষের কাছে নিয়ে এসেছে আনন্দের বার্তা।
আজ সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাতটায় প্রথম জামাতে ইমামতি করেন ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্যসহ সর্বস্তরের জনগণ ঈদের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1