প্রেসিডেণ্ট ওবামা ও ফার্স্ট লেডী মিশেল ওবামার ঈদ শুভেচ্ছা

মিশেল ও আমি যুক্তরাষ্ট্রের এবং সারা বিশ্বের ্মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি । এবাদত বন্দেগী , অনুধ্যান এবং ধর্মিয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ রমযান ছিলো  একসাথে পরিবার পরিজনের সঙ্গে  আনন্দে শরিক হওয়ার  সময় । ভাগ্য যাঁদের অপেক্ষাকৃত কম সুপ্রসন্ন সেই তাঁদের প্রতি হাত বাড়িয়ে দেওয়ায় সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এ সময়টাতে অনুপ্রাণিত হয়েছে । এ বছর অনেকেই বুনিয়াদী প্রয়োজনাদি ও মৌলিক স্বাধিকারের সুরক্ষায় নিজেদের উদ্যোগ প্রয়াস সাহসিকতার সঙ্গে সংরক্ষিত করার সঙ্গে সঙ্গে মাসব্যাপি সিয়াম সাধনা করেছেন। যুক্তরাষ্ট্র তাঁদের সঙ্গে  - কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে আগের মতোই  এবং সকল মানুষের অধিকার রক্ষায় , আফ্রিকার শৃঙ্গ এলাকায় ক্ষুধা জর্জরিত একটি শিশু যেখানে ধুঁকছে , মধ্য প্রাচ্যে ও উত্তর আফ্রিকায় নবীন বয়সি একজন যেখানে নিজের স্বাধীনতার দাবী জানাচ্ছে , যুক্তরাষ্ট্র রইবে সেই তাদের সঙ্গে আগের মতোই ।

এখন এই মাসব্যাপি রমযান শেষে আমরা তাবত দুনিয়ার মুসলিম সমাজকে জানাই ঈদ মুবারক ।

 

 

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1