নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর সবুজবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত হওয়া শ্রমিক স্বপন সিকদার (২০) আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পুলিশের অভিযোগ, ওই ভবনে কোনো নিরাপত্তা-ব্যবস্থা ছিল না।
সবুজবাগ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার বিকেল চারটার দিকে উত্তর মানিকনগর পুকুরপাড় এলাকার একটি ভবনের ষষ্ঠ তলায় ঢালাইয়ের কাজ করছিলেন স্বপন। একপর্যায়ে তিনি পা ফসকে নিচে একটি টিনের ঘরের ওপর পড়েন। গুরুতর আহত অবস্থায় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ ভোর চারটার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1