শেরপুরে এম ইউ আহমেদের জানাজা অনুষ্ঠিত

আইনজীবী এম ইউ আহমেদের লাশ বগুড়ার শেরপুরে আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌঁছেছে। সেখানে লাশ পৌঁছানোর পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে শেরপুরে বাস-টার্মিনাল চত্বরে তাঁর জানাজা হয়। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লাশ রাত আটটার দিকে শেরপুরের বোয়ালকান্দিতে তাঁর নিজ গ্রামে নেওয়া হয়। সেখানে স্থানীয় কবরস্থানে রাত ১০টার দিকে তাঁর দাফন সম্পন্ন হবে। প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা বলেন, এম ইউ আহমেদের মৃত্যু স্বাভাবিক নয়। সরকার পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে।
এর আগে দুপুরে হাইকোর্ট চত্বরে এম ইউ আহমেদের জানাজা অনুষ্ঠিত হয় ।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1