আল ক্বায়দার দ্বিতীয় শীর্ষ নেতা পাকিস্তানে নিহত

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলছেন যে আল ক্বায়দার দু নম্বর নেতা আতিয়াহ আব্দ এর রহমান পাকিস্তানে নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা শনিবার  জানান  যে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকা ওয়াজিরিস্তানে গত ২২শে অগাস্ট রহমানকে হত্যা করা হয়। তবে কর্মকর্তা জানাননি যে কি ভাবে রহমান নিহত হন।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর  রাহমানকে দু নম্বর নেতা করা হয় , এক নম্বর নেতা করা হয় আইমান আল জাওয়াহিরিকে ।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে  জাওয়াহিরি আল ক্বায়দা পরিচালনার জন্যে রহমানের ওপরই নির্ভর করতেন।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1