বিএনপিপন্থী আইনজীবী এম ইউ আহমেদ মারা গেছেন

হাইকোর্টে বিশৃঙ্খলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বিএনপিপন্থী আইনজীবী এম ইউ আহমেদ মারা গেছেন। আজ শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্কয়ার হাসপাতালে মারা যান বলে এবিসি রেডিওয়ের খবরে এ কথা বলা হয়।
হাইকোর্টে বিশৃঙ্খলার ঘটনার পরে ১১ আগস্ট সেগুনবাগিচার বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আটকের পর তাঁকে পুলিশ নির্যাতন করেছিল বলে সে সময় তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে পুলিশ সে অভিযোগ অস্বীকার করে বলেছে, গ্রেপ্তারের পর থেকেই তিনি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1