নাইজেরিয়ায় উগ্রবাদীরা বলেছে যে তারা জাতিসংঘ কেন্দ্রে বিস্ফোরণ ঘটিয়েছে, ১৮ জন নিহত

নাইজেরিয়ায় এক উগ্রবাদী ইসলামপন্থী গ্রুপ বলেছে যে তারা রাজধানী আবুজায় জাতিসংঘ ভবনে এক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণে অন্তত ১৮জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি গাড়ী জোর করে নিরাপত্তা বেস্টনী পার হয়ে জাতিসংঘ চত্বরে প্রবেশ করে এবং তারপর চারতলা বাড়ীর কাছাকাছি গিয়ে তা বিস্ফোরিত হয়।

জাতিসংঘ বোমা বিস্ফোরণের ঘটনা স্বীকার করেছে আজ স্থানীয় সময় বেলা ১১টায় ওই বিস্ফোরণ ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, যে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং ধ্বংসস্তূপের মধ্যে  থেকে মরদেহ এবং জীবিতদের উদ্ধার করে ।

খবরাখবরে বলা হয়, ওই দফতরে প্রায় ৪শো মানুষ কাজ করতো এই বাড়ীটি যুক্তরাষ্ট্র দুতাবাসসহ, অন্যান্য কুটনৈতিক অফিসের নিকটে অবস্থিত ।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1