আবুজায় জাতিসংঘের দপ্তরে বোমা হামলা, নিহত ১৮

নাইজেরিয়ার রাজধানী আবুজায় জাতিসংঘের দপ্তরে আজ শুক্রবার বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আটজন। উদ্ধার অভিযানে থাকা স্থানীয় একজন পুলিশ কমিশনার এ খবর নিশ্চিত করেছেন।
ওই পুলিশ কমিশনার বলেন, ‘ভবনের ভেতরে কতজন আটকে পড়েছে, তা আমরা নিশ্চিত নই। এখনো উদ্ধার অভিযান চলছে।’
বিবিসির এক সাংবাদিক জানিয়েছেন, আবুজার জাতিসংঘ দপ্তরে তিনি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ভবনের ওপর পুলিশের হেলিকপ্টার চক্কর দিতে দেখেছেন। ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1