যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে নৌমন্ত্রীকে কথা না বলার আহ্বান

কারও চাপের মুখে চালকদের লাইসেন্স না দেওয়ার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া এই মন্ত্রণালয়ের বিষয়ে নৌপরিবহন মন্ত্রীকে কথাবার্তা না বলারও আহ্বান জানিয়েছে কমিটি। আজ বৃহস্পতিবার বৈঠক শেষে কমিটির সভাপতি মুজিবুর রহমান সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান।
সভায় সড়ক ও মহাসড়কের সংস্কারকাজ অল্প সময়ের মধ্যে শেষ করে যাতায়াতের উপযোগী করার সুপারিশ করা হয়। সভায় বিরোধী দলের একমাত্র সদস্য নজরুল ইসলাম সড়কব্যবস্থার বেহাল দশার জন্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ দাবি করেন। এ সময় মন্ত্রী উপস্থিত ছিলেন।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1