গাদ্দাফিকে ঘিরে রেখেছে বিদ্রোহীরা!

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে একটি বাড়িতে ঘিরে রাখার দাবি করেছে বিদ্রোহীরা। আজ বৃহস্পতিবার বিদ্রোহীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।
বিদ্রোহীরা রয়টার্সের কাছে দাবি করেছে, ত্রিপোলির বাব আল-আজিজিয়া চত্বরের কাছে একটি বাড়িতে গাদ্দাফিকে ঘিরে রাখা হয়েছে। তাঁর সঙ্গে তাঁর কয়েকজন ছেলেও রয়েছে। তবে বিদ্রোহীরা জানায়নি কেন তারা মনে করছে যে, এখানেই গাদ্দাফি লুকিয়ে আছে।
বিদ্রোহীদের একজন মোহাম্মদ গামা বলছেন, ‘তারা (সন্তানসহ মুয়াম্মার গাদ্দাফি) একসঙ্গে ছোট একটি গর্তে রয়েছে। আজ আমরা এ যুদ্ধ শেষ করব।’

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1