এক মণ আলুতে এক কেজি মরিচ!

জয়পুরহাটের কালাইয়ে এক কেজি কাঁচা মরিচ কিনতে কৃষকদের এক মণ আলু বিক্রি করতে হচ্ছে। আর এক কেজি বেগুন কিনতে বিক্রি করতে হচ্ছে আধা মণ আলু। আজ বুধবার স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ টাকা এবং প্রতি কেজি বেগুন ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে প্রতি মণ মাঝারি আকারের গ্যানোলা জাতের আলু বিক্রি হয়েছে সর্বোচ্চ ২২০ টাকা দরে। এ অবস্থায় এক মণ আলুর মূল্যের বিনিময়ে এক কেজি কাঁচা মরিচ কিনতে হয়েছে কৃষকদের। আর এক কেজি বেগুন কিনতে লেগেছে ২০ কেজি আলু বিক্রির টাকা।
বালাইট গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘বাজার-খরচ করার জন্য হাটে দেড় মণ আলু বিক্রির জন্য এনেছিলাম। সাকুল্যে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1