লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পতন এখন সময়ের ব্যাপার হলেও দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফির অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কেউ বলতে পারছে না। গাদ্দাফির শত্রুদের আশঙ্কা, তিনি ত্রিপোলি, এমনকি লিবিয়াতেই নেই। এদিকে বিদ্রোহীরা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা আবদুল জলিল বলেছেন, মুয়াম্মার গাদ্দাফির গ্রেপ্তারের পরই বিজয়ের আসল মুহূর্ত উপভোগ করা যাবে। আজ সোমবার বেনগাজিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রয়টার্সের খবরে বলা হয়, গত মধ্য জুন থেকে গাদ্দাফিকে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1