গাদ্দাফির সময় ফুরিয়ে আসছে: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মুয়াম্মার গাদ্দাফির বজ্রকঠিন শাসনের দিন শেষ হয়ে এসেছে এবং আরও রক্তপাত এড়াতে লিবিয়ার অত্যাচারী শাসককে এখনই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।
ওবামা বলেন, ‘গাদ্দাফি সরকারের সময় ফুরিয়ে আসছে। এক স্বৈরশাসকের কবল থেকে ত্রিপোলি মুক্ত হতে যাচ্ছে।’
তিনি বলেন, গাদ্দাফি সরকারের পতন ঘটার লক্ষণ দেখা যাচ্ছে। মর্যাদা ও মুক্তির সর্বজনীন প্রয়াস যে স্বৈরশাসকের শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী, তা লিবিয়ার জনগণ আরও একবার প্রমাণ করল।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, লিবিয়ার নিয়ন্ত্রণ যে এখন গাদ্দাফির হাতে নেই এই বাস্তবতা তাঁকে অনুধাবন করতে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1