বাংলাদেশের মানচিত্র পাল্টাবে কি না, এখনই বলা যাচ্ছে না

ভারতের সঙ্গে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় হলে বাংলাদেশের আয়তন ও মানচিত্র পাল্টে যাবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। এসব ভূমির চূড়ান্ত বিনিময় শেষে এ বিষয়টি নিয়ে নিশ্চিত করে মন্তব্য করা যাবে।
পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস আজ শনিবার দুপুরে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
ভূমি বিনিময় হলে মানচিত্র বদলে যাবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব এ কথা বলেন। সম্প্রতি লাতিন আমেরিকার দেশগুলোতে তথ্যানুসন্ধানী মিশনের ফলাফল জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্রসচিব বলেন, ‘এ বিষয়গুলো নিয়ে সরাসরি মন্তব্য করার মতো সময় এখনো আসেনি।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1