স্বাধীনতার দ্বিতীয় সংগ্রাম শুরু

আন্না হাজারে

ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারে আজ শুক্রবার সকালে কারাগার থেকে বের হয়ে নয়াদিল্লির রামলীলা ময়দানে পৌঁছেছেন। সেখানে হাজার হাজার জনতা হর্ষ ধ্বনি দিয়ে তাঁকে অভ্যর্থনা জানায়। তিনি তাঁর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে শক্তিশালী লোকপাল বিলের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ সকালে আন্না হাজারে তিহার কারাগার থেকে বের হন। কারাগারের বাইরে অপেক্ষমাণ জনতার উদ্দেশে তিনি হাত নেড়ে বলেন, ‘এটা ভারত মাতার জয়।’ তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন, ‘আমরা ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করেছি। ১৬ আগস্ট থেকে স্বাধীনতার দ্বিতীয় সংগ্রাম শুরু হয়েছে।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1