পাথরঘাটায় কোস্টগার্ড-জেলে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

বরগুনার পাথরঘাটা উপজেলায় অবৈধ জাল উদ্ধারকে কেন্দ্র করে কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে তিনজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছে। তবে এ ব্যাপারে কোস্টগার্ড কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে। উপজেলার পদ্মা এলাকার বলেশ্বর নদে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বলেশ্বর নদে বেড় জাল (স্থানীয় নাম ঘোপ জাল) উদ্ধারের জন্য কোস্টগার্ডের পদ্মা ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় স্থানীয় জেলেরা প্রতিবাদ জানালে কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এ সময় তিন জেলে গুলিবিদ্ধ হন।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1