পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৪৩

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত খাইবার অঞ্চলের একটি মসজিদে আজ শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত ও কমপক্ষে ১১৭ জন আহত হয়েছে। গত তিন মাসের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনা।
সরকারি কর্মকর্তারা জানান, খাইবারের প্রধান শহর জামরুদের একটি মসজিদে জুমার নামাজের সময় ওই হামলা চালানো হয়। হামলার সময় মসজিদটিতে কমপক্ষে ৫০০ মুসল্লি নামাজ পড়ছিলেন। শহরটিতে জঙ্গিরা গত কয়েক বছর ধরেই সক্রিয়।
আধা স্বায়ত্তশাসিত অঞ্চল খাইবারের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সাইদ আহমেদ জান বলেন, জুমার নামাজ শেষ হওয়া মাত্রই বোমার বিস্ফোরণ ঘটে। তিনি নিহতের সংখ্যা ৪৩ ও আহতের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1