আন্না হাজারে কারাগারে

ভারতের সমাজকর্মী আন্না হাজারে ও তাঁর ছয় সহযোগীদের আজ মঙ্গলবার নয়াদিল্লির তিহার কারাগারে পাঠানো হয়েছে। তবে আজ রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
আন্না হাজারের সঙ্গে তাঁর সহযোগীদের মধ্যে আছেন অরবিন্দ কেজরিওয়াল ও মনোজ সিসোদিয়া। আজ সকালে তাঁদের গ্রেপ্তার করে নয়াদিল্লি পুলিশ।
এদিকে দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত জানিয়েছেন, পুলিশের সাবেক কর্মকর্তা ও সামাজিক আন্দোলনের কর্মী কিরণ বেদি ও শান্তি ভূষণকে আজ বিকেলেই মুক্তি দেওয়া হয়েছে। পুলিশের নির্দেশনা অমান্য করার অপরাধে আজ সকালেই তাঁদের সতর্কতামূলকভাবে আটক করা হয়েছিল।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1