ট্রেনে কাটা পড়ে সময় টিভির ক্যামেরাম্যানসহ নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লালমনিরহাটের ক্যামেরাম্যান হিসেবে সদ্য নিয়োগ পাওয়া খন্দকার আবদুর রশিদসহ (৩৫) তিনজন নিহত হন।
জানা যায়, লালমনিরহাট থেকে মানিক পরিবহনের নৈশকোচে আবদুর রশিদ ঢাকায় যাচ্ছিলেন। ভোররাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়। এ সময় তিনি গাড়ি থেকে নেমে রেললাইনে দু-তিনজনের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনিসহ তিনজন…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1