কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন না

ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রীকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে রাস্তাঘাটের বেহাল দশা। জনগণ দুর্ভোগের মধ্যে আছে। এর মধ্যে আবোল-তাবোল কথা বলে কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন না।
আজ সোমবার জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, কে টাকা দিল, কে টাকা দিল না, এসব ভাবলে চলবে না। ভাঙাচোরা রাস্তাঘাট ঠিক করতে হবে। মানুষের মনের কথা বুঝতে হবে। মানুষের কাছে থাকাই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ।
ওবায়দুল কাদের বলেন, ‘সত্য স্বীকারে লজ্জা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1