‘হে আল্লাহ, জালিম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করো’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমরা ইফতারের পূর্বমুহূর্তে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন দেশকে জালিম, অত্যাচারী, দুর্নীতিবাজ সরকারের হাত থেকে রক্ষা করেন।’
আজ রোববার সংসদ ভবনের এলডি হলে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘দেশের এখন দুরবস্থা। রাজনৈতিক দলের নেতা-কর্মী হিসেবে জনগণের এই দুর্দশার সময় আমরা বসে থাকতে পারি না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের এই দুরবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘এই সরকার দুর্নীতিবাজ সরকার, অত্যাচারী সরকার। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারে না।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1