অকালে চলে গেলেন তারেক মাসুদ, চলে গেলেন আশফাক মুনীর

অকালে চলে গেলেন চিত্র পরিচালক তারেক মাসুদ। চলে গেলেন সাংবাদিক আশফাক মুনীর। সড়ক দূর্ঘটনার নির্মম শিকার হলেন বাংলাদেশের দুই কৃতী সন্তান। দেশ তাদের কাছ থেকে আরো অনেক কিছু পেতে পারতো। যদিও তারা এরই মধ্যে দেশকে দিয়েছেন অনেক। চলচ্চিত্রে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে ইতিবাচকভাবে বারবার তুলে ধরেছেন যারা, তারেক মাসুদ তাদের একজন। কে ভুলে যাবে মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়নার কথা। ইলেক্ট্রনিক সাংবাদিকতায় নেতৃত্ব দিয়েছেন যারা, আশফাক মুনীর তাদের পুরোভাগে ছিলেন। এদের দুইজনকেই কাজের সূত্রে ভালোভাবে দেখার সুযোগ পেয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। তার সাথে কথা বলেছেন আহসানুল হক।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1