সিরিয়ার বাহিনী প্রতিবাদকারীদের উপর মারাত্মক আক্রমন চালায়

সিরিয়ায় প্রতিবাদকারীরা যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবী জানিয়েছে তাদের বিরুদ্ধে দেশের নিরাপত্তা বাহিনী তাজা গোলা গুলি ব্যবহার করেছে।

প্রত্যক্ষদর্শী ও মতাদর্শ সংগ্রামীরা বলেন, গতকাল শুক্রবার দেশব্যাপী হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী যখন রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে তখন নিরাপত্তা বাহিনী গুলি চালায় এবং তাতে অন্ততঃ ১৫ জন নিহত হয়।

প্রত্যক্ষদর্শী ও মতাদর্শ সংগ্রামীরা বলছেন, যে সব এলাকায় প্রতিবাদকারীরা নিহত হয় তার মধ্যে অন্তর্ভুক্ত হামা, হোম্স, আলেপ্পো এবং দামেস্কের উপকন্ঠ।

এর আগে শুক্রবার সরকারী বাহিনী প্রতিবাদের আশংকায় বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে। অধিকার গ্রুপ ও মতাদর্শ কর্মীরা বলেছে ইদলিব প্রদেশে খান শেখন শহরে ট্যাংক বহর সহ সেনারা আক্রমন চালালে এক মহিলা নিহত হয়।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1