আইনজীবীদের ক্ষমা প্রার্থনার সিদ্ধান্ত ইতিবাচক: সুরঞ্জিত

সুরঞ্জিত সেনগুপ্ত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ১৫ আগস্টের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। তাদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য তিনি পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
সুরঞ্জিত আরও বলেন, হাইকোর্টে বিএনপির সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আইনজীবী মোহাম্মদ আলীসহ ১৩ আইনজীবীর ক্ষমা প্রার্থনার সিদ্ধান্ত খুবই ইতিবাচক। এ জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।
আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু মঞ্চের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1