বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোট বাজারে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন কয়েকটি নোট বাজারে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নোট অবমুক্ত করেছেন। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে দুই, পাঁচ, পাঁচ শ ও এক হাজার টাকার এসব নোট অবমুক্ত করেন।
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক এসব নোট ছাপিয়েছে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, নতুন এসব নোটের সঙ্গে পুরোনো নোটগুলোও সচল থাকবে। তিনি আরও বলেন, নোটগুলো অবমুক্ত করার সময় প্রধানমন্ত্রী তাঁর বাবার স্মৃতিচারণ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রেস সচিব আবুল কালাম…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1