আর খুচরা আন্দোলন নয়: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আর খুচরা আন্দোলন নয়, রমজানের পর এক দফার আন্দোলন করব। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের মহানগর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের গ্রেপ্তারের প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়। সমাবেশে এ টি এম আজহার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের মাধ্যমে শুধু জামায়াতের নেতাদের মুক্ত করেই ছাড়ব না, দেশের ১৫ কোটি মানুষকে মুক্ত করব।’
জামায়াতের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1