পিলখানা হত্যাকাণ্ডে ৮৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পিলখানায় ২০০৯ সালের বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগর দায়রা জজ আদালতে ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে ৮৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পন্ন হলো। ২৪ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচার শুরু হবে।
আজ বুধবার ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহিরুল হক আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।
অভিযুক্তদের মধ্যে বিএনপির নেতা ও সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু, আওয়ামী লীগের নেতা তোরাব আলী, যুবলীগের নেতা লিটন, ডিএডি তৌহিদুল আলম ও নাসির রয়েছেন।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1