ভৈরবে ‘তূর্ণা নিশিতা’র ৪ বগি লাইনচ্যুত, উদ্ধারকাজ চলছে

ভৈরবে আন্তনগর তূর্ণা নিশিতার চারটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে ভৈরব রেলস্টেশনের হোম সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম যাচ্ছিল।
দুর্ঘটনায় ট্রেনের সহস্রাধিক যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনা-কবলিত ট্রেনটি ভৈরব রেলস্টেশনের হোম সিগন্যালে আটকে আছে। তবে এ রেলপথে অন্য ট্রেন চলাচল করছে।
ভৈরব রেলস্টেশন সূত্র জানায়, রাত পৌনে দুইটার দিকে আন্তনগর তূর্ণা নিশিতা ট্রেনটি নরসিংদীর দৌলতকান্দি স্টেশন অতিক্রম করে। দুইটার দিকে ভৈরব স্টেশনের এক নম্বর…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1