বিএনপির হরতাল সরকার না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে?

বিএনপি সুপ্রিম কোর্ট, না সরকারের বিরুদ্ধে হরতাল ডেকেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট সম্প্রতি এক রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। এ রায়ের বাইরে সরকারের করার কিছু নেই। গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।
নিলয়-নিটল এবং আইপিএস-এসএল গ্রুপের প্রতিনিধিরা গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান। নিলয়-নিটল গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ ও এফবিসিসিআইয়ের সহসভাপতি এম জসিম উদ্দিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1