ইয়েমেনে প্রচন্ড লড়াই হচ্ছে, বিমান চলাচল স্থগিত

`ইয়েমেনের রাজধানীতে বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। সরকারি বাহিনী ও  সশস্ত্র উপজাতীয় লোকজনের মধ্যে লড়াই আরও তীব্র আকার ধারণ করেছে।

খবরে প্রকাশ বৃহষ্পতিবার বিমানবন্দরের কাছে যখন লড়াই হয় তখন বিমানবন্দরের তত্পরতা বন্ধ করে দেওয়া হয়।

হাজার হাজার সশস্ত্র উপজাতীয় লোকজন সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার লক্ষ্যে রাজধানী সানার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবরে প্রকাশ।

সানার হাসাবা এলাকায় উপজাতীয় নেতা শেখ সাদেক আল আহমার এর অনুগত বাহিনীর অবস্থানের উপর সরকারি বাহিনী গোলাবর্ষণ করে বলে জানা গেছে।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1