জাপানে ৪ দশমিক ৭ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প

জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলে আজ বৃহস্পতিবার সকালে রিখটার স্কেলে ৪ দশমিক ৭ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের কারণে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।
এনএইচকে জানায়, ভূমিকম্পে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, ওই অঞ্চলে তাদের পরিচালিত কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুেকন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1