ইয়েমেন শান্তি চুক্তি সাক্ষর অনির্দিষ্ট কালের জন্য স্থগিত

পারস্য উপসাগরের কর্মকর্তারা বলেছেন ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একটি চুক্তি সাক্ষর করার অনুষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয় যখন দীর্ঘদিনের ওই নেতা ব্যাক্তিগত ভাবে চুক্তি সাক্ষর করতে অস্বীকৃতি জানান।

৬ জাতির পারস্য সহোযোগিতা পরিষদ জি সি সি’র কর্মকর্তারা বলেন এই সঙ্কট নিয়ে আলোচনার জন্য জি সি সি’র পররাষ্ট্রমন্ত্রীরা আজ পরে রিয়াদে ওই গ্রুপের সদরকার্যালয়ে মিলিত হবেন।

পরস্য উপসাগরীয় মধ্যস্থতাকারীরা বলেন মি সালে ক্ষমতাসীন জেনেরাল পিপল্স কংগ্রেস পার্টির নেতা হিসেবে চুক্তি সাক্ষর করতে রাজী হয়েছিলেন কিন্তু প্রেসিডেন্ট হিসেবে নয়। ওই চুক্তির শর্ত অনুযায়ী প্রেসিডেন্টকে চুক্তিতে সাক্ষর করতে হবে। জি সি সি’র মহাসচিব আব্দুল লাতিফ আল জায়ানি মি সালের সাক্ষর ছাড়া শনিবার ইয়েমেন ত্যাগ করেন।

[Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1