গাদ্দাফির ভাষণের সময়ে টিভি ভবনে নেটোর বিমান আক্রমণ

লিবিয়া বলছে যে নেটোর বিমান বাহিনী আজ শনিবার ভোর বেলায় তাদের জাতীয় সম্প্রচপার দপ্তরের কাছে বোমা বর্ষন করেছে। ঐ সময়ে লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফি সেখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন।

সরকার বলছে যে এই বোমা বর্ষণে প্রমাণিত হয় যে মিত্র বাহিনী সুনির্দিষ্টভাবে মি গাদ্দাফিকে লক্ষবস্তু করেছিল।

দেড় ঘন্টা ধরে টেলিভিশনে সম্প্রচারিত ঐ ভাষণে লিবিয়ার নেতা ক্ষমতা  ত্যাগ না করার সঙ্কল্প প্রকাশ করেন। তিনি লিবিয়ায় বিমান অভিযানে লিপ্ত নেটো দেশগুলোর প্রতি ঐ সংঘাত বন্ধ করতে এবং কোমা বন্ধ করতে আপোষ রফার আহ্বান  জানান।

লিবিয়ার নেতারা এই আপোষ রফার আহ্বান প্রত্যাখ্যান করে বলেন যে আপোষ করার সময় এখন চলে গেছে। অন্তবর্তী জাতীয় পরিষদের বিদ্রোহীরা বলছেন যে মি গাদ্দাফির সরকার সব রকমের বিশ্বা্সযোগ্যতা হারিয়েছে।

লিবিয়ার সংঘর্ষ গতকাল সীমান্ত  ছাড়িয়ে তিউনেশিয়াকে স্পর্শ করে যখন মি গাদ্দাফির প্রতি অনুগত সৈন্যরা বিদ্রোহীদের সীমান্তে তাড়া করতে গিয়ে তিউনেশিয়া সৈন্যদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়।

এই অনুপ্রবেশে তিউনেশিয়ার কর্তৃপক্ষ কড়া প্রতিক্রিয়া প্রকাশ করে এবং তারা প্রতিবাদ জানাতে লিবিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়।

লিবিয়া সরকারের অনুগামি সৈন্যরা  পশ্চিমের ওয়াজিন অঞ্চলে সীমান্ত পারাপারের এলাকা পুনর্দখলের চেষ্টা করছে , সেটি গত সপ্তায় বিদ্রোহীরা দখল করে নেয়।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1