আজকের বিশ্ব সঙ্গীতঃ ক্রিকেটপ্রেমীদের জন্য বিশ্ব কাঁপানো গান “দে ঘুমাকে!”

গত চার বছর ধরে আমরা যেই দিনটির অপেক্ষায় ছিলাম, সেই দিন চলে এসেছে। কালকে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা দেখবেন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। শ্রিলংঙ্কা এবং ভারত, এই দুই দলের মধ্যে চলবে তুমুল লড়াই। তাতে কে জিতবে, কে হারবে কেউ ধারনা করতে পারছেন?

<!–IMAGE–>

ক্রিকেটের ফাইনাল খেলা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন টানটান উত্তেজনা। আর তা ধরে রাখার জন্য, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্বকাপ ক্রিকেট ২০১১-র জন্য বিশেষভাবে তৈরী গান, এর অফিসিয়াল থিম সঙ্গ - “দে ঘুমাকে”।

<!–IMAGE–>

ভারতের জনপ্রিয় শিল্পী শঙ্কর মাহাদেভানের কন্ঠে, এহসান এবং লয়ের মিউজিকের তালে সারা বিশ্বকে মাতিয়ে তুলেছে এই গান। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে এসেও এই গান গেয়েই মানুষের মন জয় করে নিয়েছিলেন তারা।

আজ আপনারা শুনছেন সেই জমজমাট গান – “দে ঘুমাকে”। আর কাল আমরা পেয়ে জাবো সেই প্রশ্নের জবাব যা এখন সবার মনে – এবারের বিশ্বকাপ ক্রিকেটে বিজয়ী কে হবে – শ্রীলঙ্কা না ভারত?

[Read More]

—–
Source: VOA News: Education


 

Comments are closed. Please check back later.

 
 
 
1