আইভরি কোস্টের বিদ্রোহীরা রাজধানীর অভিমুখে এগিয়ে যাচ্ছে

প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রেসিডেন্‌ট আলসানে ওয়াতারা র  সৈন্যরা বুধবার তিয়েবিসো শহরের নিয়ন্ত্রণ গ্রহণ  করেছে। সংবাদদাতাদের কমান্ডাররা বলছেন যে আরেক দল রাজধানী Yamoussoukro দিকে এগিয়ে যাচ্ছে।

ভয়েস অফ আমেরিকারকে এক সাক্ষাৎকারে বিদ্রোহীদের নতুন বাহিনীর একজন মুখপাত্রি বলেন যে ওতারার অনুগত সৈন্যরা এখন সে দেশের ৭৫ শতাংশের ও বেশি অঞ্চল নিয়ন্ত্রণ করছে।

মি বাগবোর একজন মুখপাত্র ডন মেলো অস্ত্র বিরতি করে সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন । তবে মি ওয়াতারার সরকার বলেছে যে মি বাগবোর নির্বাচনে পরাজয় স্বীকার করে নেয়ার শান্তিপূর্ণ রাস্তা এখন বন্ধ হয়ে গেছে।

মি ওয়াতারাকে গত নভেম্বরের নির্বাচনে জয়ী ঘোষণার পর ও মি বাগবো ক্ষমতা ত্যাগে অস্ভীকৃতি জানান । আফ্রিকান ইউনিয়ন , জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান  তাকে ক্ষমতা থেকে সরে যেতে বলছে।

মি বাগবো এখনও দেশটির অর্থনৈতিক রাজধানী  এবং ক্ষমতার কেন্দ্রস্থল আবিদজান দখলে রেখেছে।

 

 

[Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1