বনে যদি ফুটল কুসুম

রমনা উদ্যানে কনকচাঁপা

বনেই ফোটে। তবে সেই বন আর এ দেশে নেই। অনেক বছর আগে মৌলভীবাজার জেলার জুড়ী রেলস্টেশনের লাগোয়া জঙ্গলে পুষ্পিত এই কনকচাঁপার একগুচ্ছ গাছ দেখেছিলাম। এখন লোপাট।
দশককাল আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশপাশের টিলার জঙ্গলে কয়েকটি ছিল। এখনো আছে কি না, জানি না। রমনা পার্কের এই গাছটি কিশোরকাল কাটিয়েছে সিদ্ধেশ্বরীর একটি ফ্ল্যাটবাড়ির বারান্দায়। এনেছিলাম শিশু একাডেমীর বাগান থেকে। চার বছর আগে রমনা পার্কে ঠাঁই বদল। গতবারও সামান্য ফুল ফুটেছিল, এবার নিজেকে উজাড় করে দিয়েছে। সারা গায়ে তামাটে পাতার ঝালর, সরু সরু ডালের আগায় গুচ্ছ গুচ্ছ সোনালি ফুল—‘একি এ সুন্দর…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1