নো ফ্লাই জোন বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে ন্যাটো

লিবিয়ার আকাশে নো ফ্লাই জোন বাস্তবায়নের দায়িত্ব নিতে সম্মত হয়েছে ন্যাটো। তবে ন্যাটোর মহাসচিব অন্ডার্স ফগ রাসমুসেন স্পষ্ট জানিয়েছেন, লিবিয়ায় সামরিক অভিযানের দায়িত্ব এখন পর্যন্ত বর্তমান জোট বাহিনীর হাতে থাকছে।
ন্যাটো জানিয়েছে, আগামী রোববার আনুষ্ঠানিকভাবে তারা এ দায়িত্ব নিতে পারে। ন্যাটো মহাসচিব জানান, তুরস্কসহ ন্যাটোর সব সদস্যের সম্মতিতে তারা লিবিয়ার আকাশে নো ফ্লাই জোন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। রাসমুসেন আরও জানান, তারা এখনো পূর্ণ সামরিক অভিযানের নেতৃত্ব নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1