গতি পাচ্ছে না ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থার এক বছর পূর্ণ হলেও কাজে গতি আসেনি। জনবলসংকট ও কারিগরি সহযোগিতার অভাবে বিচার-প্রক্রিয়া আশানুরূপ এগোতে পারেনি।
তবে তদন্ত সংস্থা আশা করছে, ২০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে। কিন্তু ট্রাইব্যুনাল জানাতে পারেননি, কবে নাগাদ বিচার শুরু হবে।
গত বছরের ২৫ মার্চ বেশ ঢাকঢোল পিটিয়ে ট্রাইব্যুনাল গঠন করে মানবতাবিরোধী অপরাধীদের আনুষ্ঠানিক বিচার-প্রক্রিয়া শুরু করে সরকার। ওই দিন ঘোষণা করা হয়েছিল ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল। এর পর থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বিভিন্ন সভা,…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1