আজ বিভীষিকার সেই কালরাত

১৯à§à§§ সালে ২৫ মার্চ ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণের পর রাস্তায় ট্যাংক

চার দশক আগে আজকের মতোই এক দিনের শেষে ঢাকার কর্মক্লান্ত মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন্ন, তখন তাদের ওপর নেমে এসেছিল দুঃস্বপ্নের চেয়েও ভয়ংকর বিভীষিকা। মৃত্যু আর ধ্বংসের রাত ছিল সেটা। পৃথিবীর ইতিহাসে সংযোজিত হয়েছিল মানবতার অবমাননার অন্যতম ঘৃণ্যতম মসিলিপ্ত অধ্যায়। হানাদার পাকিস্তানি বাহিনী মেতে উঠেছিল বাঙালি নিধনে। সেই হত্যাযজ্ঞের বেদনামথিত স্মৃতি নিয়ে ফিরে এল ২৫ মার্চ, বাঙালি জাতির জীবনে যা চিহ্নিত হয়ে আছে এক কালরাত হিসেবে।
‘অপারেশন সার্চলাইট’ ছিল বর্বর পাকিস্তানি বাহিনীর সেই বাঙালি নিধন অভিযানের শিরোনাম। ১৯৭১ সালের ২৫ মার্চ। কৃষ্ণপক্ষের ঘনঘোর অন্ধকার রাত।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1