মাদকাসক্ত সন্তান কারাবন্দী হলেই শান্তি!

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ অভিভাবকেরা এখন পুলিশের শরণাপন্ন হচ্ছেন। বখে যাওয়া ছেলেদের পাঠাচ্ছেন কারাগারে। প্রতি মাসে ১৫ থেকে ২০ জন অপরাধীকে মাদকের মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে। এদের মধ্যে অন্তত ১০ জন আসছে অভিভাবকের মাধ্যমে।
মাদকাসক্ত বন্দীদের সংশোধনের জন্য কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় কারাভ্যন্তরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়েছে। মূলত এ খবর ছড়িয়ে পড়ায় অভিভাবকেরা তাঁদের মাদকাসক্ত সন্তানদের কারাগারে পাঠাতে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। কারাভ্যন্তরের এ নিরাময় কেন্দ্রে বর্তমানে à§­à§© জন মাদকাসক্ত বন্দী চিকিৎসা নিচ্ছে।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1