আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান মুক্তি পেয়েছেন

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত একটি অন্যতম বাংলা দৈনিকের ভারপ্রাপ্ত সম্পাদক, আদালত অবমাননার দায়ে ৯ মাস জেলে আটক থাকার পর বৃহষ্পতিবার মুক্তি পেয়েছেন।

একটি আদালত অবমাননার মামলায়, গত বছর আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে ছয় মাসের সাজা এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে তাঁকে গাজীপুর কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

গত বছর তাঁর পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধের জের ধরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠে। তবে এই মামলায় অভিযুক্ত হওয়ার আগে তাঁকে ভিন্ন একটি প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছিল।

এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

[Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1