লিবিয়া থেকে তিউনেসিয়ার পথে আরও তিন হাজার বাংলাদেশি

লিবিয়ার মামুরা শহর থেকে আরও তিন হাজার বাংলাদেশি তিউনেসিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন শিনহান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত মো. হাসানুজ্জামান আজ সোমবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে জানান, বাসে চড়ে তাঁরা তিউনেসিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।
দক্ষিণ কোরিয়ার ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাংলাদেশিদের তিউনেসিয়ায় নেওয়ার বিষয়টি তত্ত্বাবধান করছেন।
এর আগে প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি গতকাল রোববার মিসর ও তিউনেসিয়া সীমান্তে পৌঁছেন।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1