তাজা দেখাতে মাছে রং ও ফরমালিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাটবাজারগুলোতে লাল রং ও ফরমালিন মিশিয়ে মাছ বিক্রি করা হচ্ছে। মাছ তাজা দেখাতে বিক্রেতারা এ কাজ করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
গত মঙ্গলবার দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী বাজারে গিয়ে দেখা যায়, মাছ ব্যবসায়ীরা সামুদ্রিক লইট্যা ও ওন্দারা মাছে রং লাগাচ্ছেন। তাঁরা প্রথমে বালতির পানির সঙ্গে রং মেশান। পরে সাদা মাছগুলো ওই বালতিতে চুবিয়ে রং পরিবর্তন করে বিক্রি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাছ ব্যবসায়ী বলেন, ‘ক্রেতারা মাছ লাল না হলে নেন না, তাই রং লাগানো হচ্ছে।’ তিনি আরও বলেন, আনোয়ারার সব ব্যবসায়ী এভাবে রং লাগান। তবে তিনি মাছে রং লাগানোর…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1